স্ক্রিপ্ট: মহাদেবের আরেক নাম পশুপতিনাথ—তিনি সমস্ত প্রাণীর রক্ষা কর্তা
মহাদেবের আরেক নাম পশুপতিনাথ—তিনি সমস্ত প্রাণীর রক্ষা কর্তা। কিন্তু তাঁর ভক্তরাই যখন পশুদের ওপর ভয়ংকর অত্যাচার করে, তখন কী করে নিজেদের ভক্ত বলে দাবি করে?
🔥 তোমরা ওদের গরম জল ঢেলে দাও…
🧪 এসিড নিক্ষেপ করো…
🪓 লাঠি দিয়ে পেটাও, পাথর ছুড়ে মেরে ফাটিয়ে দাও…
💥 কালীপুজোয় লেজে বাজি বেঁধে ফাটিয়ে আনন্দ উপভোগ করো…
⛔ তারপর? শিবরাত্রির রাতে হাত জোড় করে মহাদেবের কাছে ক্ষমা চাও! বলো—"সে ভোলেনাথ আমার সমস্ত পাপ ক্ষমা করে দিন, আমার মনস্কামনা পূরণ করুন !"
❓ কিন্তু মহাদেব কি এমন নিষ্ঠুর ভক্তদের ক্ষমা করবেন? পশুপতিনাথ কি পশুদের প্রতি এমন বর্বরতার সমর্থন করেন?
🚨 পূজা নয়, আগে মানবতা শিখো! ধর্মের নামে নয়, দয়ার নামে জাগো!
👉 আজ থেকে প্রতিটি প্রাণীর প্রতি সদয় হও। ওরাও জীবন চায়, ভালোবাসা চায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হতে চাইলে প্রথমে তাঁর ভালোবাসার সৃষ্টিগুলোকে সম্মান করতে শেখো!
🚫 পূজা করলেই পাপ মুছে যায় না! আগে হৃদয়টাকে শুদ্ধ করো, দয়া শেখো, প্রাণীদের ভালোবাসতে শেখো।
👉 একটা কথাই বলব—ধর্মের নামে নয়, দয়ার নামে জাগো! পশুদের রক্ষা করো!
#StopAnimalCruelty #RealDevotionIsCompassion #GoVegan 🌱🚫🔪
🐾 পূজা করছো, কিন্তু নিষ্ঠুরতাও করছো?
🔱 মহাদেবের কাছে আশীর্বাদ চাইবে, কিন্তু তাঁরই সৃষ্টি নিরীহ প্রাণীদের অত্যাচার করবে?
🔥 গরুকে লাথি মারবে, তারপর গোমাতা বলে পূজা করবে?
🪓 ছাগল বলি দেবে, তারপর প্রসাদ খেয়ে বলবে "ভগবানের ইচ্ছা"?
💥 কুকুরকে বাজি বেঁধে পুড়িয়ে দেবে, তারপর শিবরাত্রির দিন গঙ্গাজলে পাপ ধুতে যাবে?
❌ এটাই কি তোমার ধর্ম? এটাই কি তোমার ভক্তি?
🚨 ধর্মের নামে হত্যা নয়, দয়ার নামে জাগো!
👉 সত্যিকারের ভক্ত হতে চাইলে আগে নিষ্পাপ প্রাণীদের ভালোবাসতে শেখো! কারণ মহাদেব কখনও নিষ্ঠুরদের পাশে থাকেন না!
Comments
Post a Comment